জাতীয়

এনআইডির মহাপরিচালককে বদলি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।

ইসি সূত্র জানায়, গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২৪ সালের ৩ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।