আইন ও অপরাধ

পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

ঢাকার মিরপুরের পল্লবীতে লামিসা নামে সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১৯ মে) সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

লামিসার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। তিনি পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের বাসিন্দা। 

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করা হয়। 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।