জাতীয়

রাতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিহত শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টার পর সরকারপ্রধানের শিশু রামিসার পল্লবীর বাসায় যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক শেষে রাতেই শিশু রামিসার পল্লবীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী।