আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের শস্যে আগুন দিচ্ছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনিদের শস্যে আগুন দিচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২২ মে) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে, রামাল্লা ও হেবরন গভর্নরেটে ধারাবাহিক অভিযান ও গ্রেপ্তার চালিয়েছে। 

সামরিক বাহিনী রামাল্লার নিকটবর্তী আল-মুঘাইয়ির গ্রামে হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে, বাসিন্দাদের ওপর হামলা করেছে এবং ইচ্ছাকৃতভাবে গ্রামের কাছের ফসলে আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়াবেইত উলায় বাড়িঘরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলোতে হামলা চালিয়েছে। তাদের এই হামলাগুলোর মধ্যে রয়েছে- তুরমুস আইয়া শহরে একটি ফিলিস্তিনি বাড়ি দখল করা, আল-ফারসিয়া খালেত খাদের এলাকায় খড়ের গাদায় আগুন লাগানো, বুরকা শহরে একটি বাড়িতে ভাঙচুর করা, আতারাতে একটি গাড়ির জানালা ভেঙে ফেলা।