জাতীয়

বিআরটিএ’র হটলাইনে জানানো যাবে গণপরিবহনে অনিয়ম, যানজটের তথ্য

পবিত্র ঈদুল আজহা উপল‌ক্ষ্যে গণপ‌রিবহ‌নে যে কো‌নো অ‌নিয়ম, প‌থে দুর্ঘটনা এবং যানজ‌টের তথ্য সরকার‌কে তাৎক্ষ‌ণিক জানা‌নো যা‌বে। এ জন্য বিআর‌টিএ হটলাইন চালু ক‌রে‌ছে। তা‌দের ছয়‌টি নাম্বা‌রে যে কো‌নো সময় অ‌ভি‌যোগ জানা‌তে পার‌বেন ভুক্ত‌ভো‌গি জনসাধারণ। 

র‌বিবার (২৪ মে) সরকা‌রের এক তথ্য বিবরণী‌তে একথা জানা‌নো হ‌য়ে‌ছে। 

এ‌তে পবিত্র ঈদুল আজহায় গণপরিবহনে ভাড়া আদায়ে অনিয়ম, সড়ক দুর্ঘটনা ও যানজট সংক্রান্ত অভিযোগ জানাতে বিআরটিএ’র হটলাইন নাম্বারে কল করার অনুরোধ জানানো হয়। 

নাম্বারগুলো হলো: 01550051606, 01550056577, 01550722065, 01550722066, 02-55058181, 02-55058182.