ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চৌমুহনী রেলস্টেশন মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাঁই

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চৌমুহনী রেলস্টেশন মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাঁই

নোয়াখালী প্রতিনিধি : জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেলস্টেশনের পুর্ব-দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

রোববার দিবাগত রাত আড়াইটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত আড়াইটার সময় চৌমুহনী রেলস্টেশনের পুর্ব-দক্ষিণ পাশে মার্কেটগুলোতে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। সবগুলো ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাখমিকভাবে ধারনা করা হচ্ছে ৩০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

তিনি আরো জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশির ভাগ ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী, এল্যুমিনিয়াম, ঔষধ সামগ্রীসহ বিভিন্ন পণ্যের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


রাইজিংবিডি/নোয়াখালী/২৯ জুলাই ২০১৯/মাওলা সুজন/লাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়