ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

নাটোর সংবাদদাতা : জেলার নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমান পলাশের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের মহিশমারি এলাকা থেকে শিক্ষক মোখলেছুরের লাশ উদ্ধার করা হয়। গত শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামে বিলের পানিতে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান রাইজিংবিডিকে জানান, শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যান। বিলের খোলাবাড়িয়া এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে যান প্রাপ্তি সাহা নামে এক ছাত্রী। এ সময় তাকে তুলতে গিয়ে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানিতে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। সোমবার সকালে ডুবুরি দলের সাথে স্থানীয়রাও অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে ডুবুরি দল গিয়ে লাশটি উদ্ধার করে।


রাইজিংবিডি/নাটোর/২৯ জুলাই ২০১৯/এম এম আরিফুল ইসলাম/লাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়