ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জের নিখোঁজ ব্যবসায়ীর লাশ ঢাকায় উদ্ধার

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শায়েস্তাগঞ্জের নিখোঁজ ব্যবসায়ীর লাশ ঢাকায় উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা: জেলার শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারস্থ বস্ত্রমেলার স্বত্ত্বাধিকারী কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস নিখোঁজ হওয়ার দুইদিন পর ঢাকার নবাবপুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

ফেসবুকে তার মারা যাওয়ার সংবাদ পেয়ে সোমবার সকালে বংশাল থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, শনিবার (২৭ জুলাই) ঢাকার নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। পরে পরিচয় পাওয়া যায় এ ব্যক্তি নিখোঁজ গোপাল চন্দ্র দাস।

বিষয়টি জানার পর স্বজনরা বংশাল থানায় যান। স্বজনরা জানান, তারা ঢাকায় অবস্থান করছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গোপাল চন্দ্র দাস নিখোঁজ হওয়ায় শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি সূত্র জানায়, ২৫ জুলাই দুপুরে দোকান হয়ে নবীগঞ্জ উপজেলার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাবেন বলে বাসা থেকে বের হন। কিন্তু বিকেল ৩টায় অন্য একজনের মোবাইল নম্বর থেকে গোপাল চন্দ্র দাস স্ত্রীর কাছে জানতে চান তার মোবাইলটি কি বাসায় রেখে গেছেন? আর আসতে তার দেরি হবে।

তারপর রাত ১২টার দিকে তিনি বাসায় ফিরে না আসলে তার স্ত্রী ওই নম্বরে ফোন দিলে গোপাল জানান, তিনি নারায়ণগঞ্জে বাস স্টেশনে মাত্র বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না। তারপর অনেক খোঁজাখুঁজির পর ২৬ জুলাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, ডায়েরি নং- ৯৪১।


রাইজিংবিডি/হবিগঞ্জ/২৯ জুলাই ২০১৯/মো. মামুন চৌধুরী/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়