ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : রাজধানী ঢাকা থাকাকালীন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালে এসেই মারা গেছেন দুই রোগী।

মঙ্গলবার সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন। মৃত রোগীরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও  পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে সোহেল (১৮)। 

ডাঃ মো. বাকির হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আসলাম খান। তিনি রাত ৩টা ১৫ মিনিটে মারা যান। ওই দিনই দুপুর দেড়টায় হাপসাতালে ভর্তি হন সোহেল (১৮)। তিনিও রাত ৩টা ৪০ মিনিটে মারা যান।

মৃত উভয় রোগীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তাদের হার্ট, লিভার ও কিডনী ক্ষতিগ্রস্থ হয়েছিলো।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৪ জন। এছাড়া সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৩৭ জন।

 

রাইজিংবিডি.কম/ বরিশাল/ ৩০ জুলাই ২০১৯/ জে. খান স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়