স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরীর পটিয়া উপজেলায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি আরমান হোসেন (২৫) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কুসুমপুর ইউনিয়নের মেহেরআটি গ্রামে এই ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আসামি নিহতের পর র্যাব ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র, ৭ রাউন্ড গুলি এবং ৯টি গুলির খোসা উদ্ধার করেছে।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ রাইজিংবিডিকে জানান, ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনকারী আরমানের অবস্থান নিশ্চিত করে মেহের আটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় র্যাবের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর র্যাব ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
ছাত্রী ধর্ষক এই আসামিকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে আসছিলো বলে র্যাব জানিয়েছে।
রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ জুলাই ২০১৯/রেজাউল/বুলাকী
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী