ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। মারা গেছে ৬টি গরু।

বুধবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরু নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।


রাইজিংবিডি/কুমিল্লা/৩১ জুলাই ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়