ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসের ধাক্কায় ভ্যানচালক ও দুই যাত্রী নিহত

আরিফুল ইসলাম সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসের ধাক্কায় ভ্যানচালক ও দুই যাত্রী নিহত

সাভার সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির (৫৫), সামাদ বাবু (৫৮) ও ভ্যান চালক আব্দুর জব্বার (৪০) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধাইরা থেকে দুধ বিক্রির জন্যে শ্রীরামপুরে যাবার পথে সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে ঢাকাগামী একটি দূরপাল্লার বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালকও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তবে বাসটির নাম কোন সূত্র থেকেই জানা যায়নি। দুর্ঘটনার পরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।

 

রাইজিংবিডি/ সাভার/৩১ জুলাই ২০১৯/আরিফুল ইসলাম সাব্বির/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়