ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরার সাত উপজেলায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে আরো ২২ ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে । এ নিয়ে সাতক্ষীরায় মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৬৪ জন।

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৬৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ৬৮ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ঈদের পর থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখা বেশি।


রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ আগস্ট ২০১৯/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়