ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুজ বিশ্বাস ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুজ বিশ্বাস ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি : এ বছর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (দফাদার) অনুজ বিশ্বাস।

এলাকায় পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা ও জুলাই মাসের কাজে অগ্রণী ভুমিকা পালন করায় তাকে এই পুরস্কার দেয়া হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের অফিস কক্ষে গত রোববার ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ গ্রহণ করেন তিনি।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খানসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ আগস্ট জেলা পুলিশের পক্ষ থেকে এই দফাদারকে জেলায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কার দেন পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান।

 

রাইজিংবিডি/ গোপালগঞ্জ/২৮ আগস্ট ২০১৯/বাদল সাহা/টিপু       

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়