ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে সুজন মিয়া (৪০) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন।

নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, র‌্যাব-১ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনার মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ খবরে রাত ১টা ৫০ মিনিটের দিকে ওই টহলদল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যায়। পরে সুজন মিয়াকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি শর্টগান, ২টি ওয়ান স্যুটারগান, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের একজন সৈনিক আহত হয়েছেন।


রাইজিংবিডি/গাজীপুর/২৯ আগস্ট ২০১৯/ হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়