ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের ফটিকছড়িতে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। উপজেলার ভুজপুর থানাধীন কোঠবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেন।

রাইজিংবিডিকে তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারে শিকদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। তারা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছুহটে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর লাশ, একটি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম বা পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানায় র‌্যাব।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ আগস্ট ২০১৯/রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়