ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে দুই বাংলার কবি সম্মেলন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে দুই বাংলার কবি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ‘জনকের জন্য কবিতা’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের কবিদের নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।

শনিবার সকালে টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ষাট দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশ, বাংলাদেশ টেলিভিশন বার্তা সম্পাদক কবি নাছির আহম্মেদ, কলকাতা থেকে আগত কবি সৌমিত বসু, সত্তর দশকের অন্যতম কবি ফারুক মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে কবিতা পাঠে অংশ নেন কবিরা।

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/৩১ আগস্ট ২০১৯/শাহরিয়ার সিফাত/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়