ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

দিনাজপুর সংবাদাতা: ভুয়া ভাউচারের মাধ্যমে রুটিন মেইনটেনেন্স এর ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে।

জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি-৪) এর সাব কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে ২য় পর্যায়ে উপজেলা/ থানা শিক্ষা অফিসের রুটিন মেইনটেনেন্স এর ব্যয় নির্বাহ কল্পে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বাজেট) শেখ মো: রায়হান উদ্দিন স্বাক্ষরিত স্মারক নং ৩৮.১৫০.১৮০. ০২৬.০০.০০.৪৬.২০১৮-১০৩১ এর মাধ্যমে হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসের রুটিন মেইনটেনেন্সের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দের টাকা পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান কোন প্রকার কাজ না করেই রুটিন মেইনটেনেন্স এর ৪০ হাজার টাকা অর্থ ব্যয়ের শর্তবলী লঙ্ঘন করে ভূয়া ভাউচার মূলে উত্তোলণ করেছেন।

হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে সিনিয়র সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, রুটিন মেইনটেনেন্সের টাকা এসেছে কিনা তিনি কিছুই জানেন না তবে রুটিন মেইনটেনেন্সের কোন কাজ করা হয়নি।

এ ব্যাপারে ১লা সেপ্টেম্বর দুপুরে উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা উত্তোলন করা কথা স্বীকার করলেও বক্তব্য দিতে চাননি এবিষয়ে।

দিনাজপুর/২ আগস্ট ২০১৯/মোসলেম উদ্দিন/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়