ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রিমান্ডে

কুমার শুভ রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রিমান্ডে

পিরোজপুর সংবাদাদাতা : জেলার ভান্ডারিয়া উপজেলায় স্কুলছাত্রী রুপার আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আরাফ হাসান তামিমের (১৮) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেলে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতের বিচারক তামিমকে সাত দিনের রিমান্ড দেন। এর আগে শনিবার বিকেলে রুপার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তামিমকে আটক করে পুলিশ। তামিম ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের মঞ্জু খানের পুত্র।

রুপার আত্মহত্যার ঘটনায় তার বাবা মো. রুহুল আমীন মুন্সী ভান্ডারিয়া থানায় বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত রেখে মামলা করেন। শনিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর শহরের তামিমের নিজ বাড়ি (জমাদ্দার বাড়ি) থেকে পিরোজপুর ডিবি পুলিশ এবং ভান্ডারিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, মামলার প্রধান আসামি তামিমকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জু করে আদালত।



রাইজিংবিডি/পিরোজপুর/২ সেপ্টেম্বর ২০১৯/কুমার শুভ রায়/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়