ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর সদরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে কেক কেটে জন্মদিন পালন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলআমিন হোসেনসহ স্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

 

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের কুচক্রী মহল দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে চেয়েছিলো। কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগের হাল ধরেছিলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। চারবারের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে প্রতিকূলতা জয় করা যায় তা তিনি দেখিয়েছেন।’

এছাড়া মেহেরপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’


মেহেরপুর/জাকির হোসেন/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়