ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ৫৭৫টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ৫৭৫টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

সাতক্ষীরা জুড়েই এখন শারদীয় দুর্গোৎসবের আমেজ। দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

সাতক্ষীরায় এবার ৫৭৫টি মন্ডপে চলছে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরে ১০৩টি, কলারোয়ায় ৪৪টি, তালায় ১৮৫টি, আশাশুনিতে ১০৫টি, কালীগঞ্জে ৫১টি, শ্যামনগরে ৬৬টি ও দেবহাটায় ২১টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূজা উদযাপন কমিটি জানায়, শনিবার শুভ মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ডামাডোল বেজে উঠলেও ৪ অক্টোবর মহা ষষ্ঠী’র মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূলপর্ব। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় একে একে তৈরি হচ্ছে অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আর তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূর। দর্শনার্থীরাও খুশি কারিগরদের তৈরি প্রতিমা দেখে।

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় একসাথে এবার দূর্গোৎসবে অংশ নেবে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা এড়াতে মাঠে থাকবে প্রায় চার হাজার পুলিশ,র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এই দূর্গোৎসব পালনের জন্য এবারই প্রথম বিশেষ ব্যবস্থা হিসাবে প্রতিটা মন্ডপে স্বেচ্ছাসেবকদের এপ্রোন ও সোলার প্যানেল দেওয়া হয়েছে।

 

সাতক্ষীরা/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়