ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঠ পর্যায়ে সেবা পৌঁছে দিতে কলসেন্টার ৩৩৩

মেহরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠ পর্যায়ে সেবা পৌঁছে দিতে কলসেন্টার ৩৩৩

মাঠ পর্যায়ে সেবা পৌঁছে দিতে মেহেরপুরে চালু হয়েছে কলসেন্টার ৩৩৩। এ নম্বর থেকে সকল অভিযোগ শুনবেন জেলা প্রশাসক।

অভিযোগের ভিত্তিতে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আতাউল গনি।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যগুলো তুলে ধরেন জেলা প্রশাসক।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘২০১৮ সালের এপ্রিল মাসে এ হটলাইন চালু হবার পর থেকেই দুইহাজার ২০০ এর বেশি অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে বেশ কিছু সমস্যার সমাধানও করা হয়েছে। সমাজের যে কোন প্রতিবন্ধকতা, পরামর্শ দেওয়া হয় ৩৩৩ নম্বর থেকে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন  আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার আলিমুজ্জামান খাঁন।

জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেয়।

 

মেহেরপুর/জাকির হোসেন/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়