ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেলকে সাজাতে কাজ করছি’

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেলকে সাজাতে কাজ করছি’

‘মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি’ বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার সকালে টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে এসে জয়দেবপুর রেল জংশনে একথা বলেন তিনি।

এসময় রেলমন্ত্রী বলেন, ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। ভবিষ্যতে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিভাবে দেশের রেল ব্যবস্থাকে সাজাতে পারি এবং আধুনিকভাবে গড়ে তুলতে পারি, সে ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবাটা দেয়া।

মন্ত্রী আরো বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে। এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দিতে পারছি না। বর্তমানে যে লোকবল আছে তা পূর্ণাঙ্গ ব্যবহার করে নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মত ট্রেন চলার সেবা দেবার চেষ্টায় আছি।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, রেললাইন নির্মাণ প্রকল্পের ম্যানেজার বিণয় শ্রীবাস্তব, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহানসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তাগণ।


গাজীপুর / হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়