ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র-গুলিসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্র-গুলিসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জাহেদ হাসান জাহিদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি এবং মাদকের মামলা রয়েছে।  

সোমবার সকালে তাকে একটি এলজি, ২টি কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। আটক জাহিদ নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার জাকের হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, জাহেদের বিরুদ্ধে মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। সোমবার অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।


নোয়াখালী/মওলা সুজন/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়