ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোমরা বন্দরে পেঁয়াজের দাম দ্বিগুণ

সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোমরা বন্দরে পেঁয়াজের দাম দ্বিগুণ

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা। এতে বিপাকে পড়েছেন ভোমরা বন্দরে আসা পেঁয়াজের ক্রেতারা।

ভোমরা স্থলবন্দরের আমদানিকারকদের অভিযোগ, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ায় প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাইকারি ও খোলা বাজারে। রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকারক, আড়তদার ও দোকানিরা।

ফলে ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচেছ ১০০-১১০ টাকা। যা আগে বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচেছ ৯০-১০০ টাকায়, যা আগে বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে দিনমজুর আমিনুর রহমান বলেন, ‘আগে কেজিপ্রতি পেঁয়াজ বেচা হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে। আজ সকালে বাজারে এসে দাম শুনি ১১০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মো.মতিয়ার মোড়ল বলেন, ‘শহরের পেঁয়াজের আগুন গ্রামের হাট-বাজারেও লেগেছে। মাত্র দুইদিনে ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম ডাবল হয়েছে। যা আমাদের ক্রয়ক্ষতার বাইরে চলে গেছে।’

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর  সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান (নাসিম) জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ হওয়ায় পেঁয়াজের দাম ডাবল বেড়েছে। তবে পূজার পরে দাম আবার স্বভাবিক হবে বলে আশা করছেন তিনি।


সাতক্ষীরা/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়