ঝিনাইদহে সড়কের পাশে যুবকের মরদেহ
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতী বাইপাস সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি মইনউদ্দিন রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে।
তিনি জানান, যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা যাবে।
ঝিনাইদহ/রাজিব হাসান/বুলাকী
রাইজিংবিডি.কম