মিষ্টি খাওয়ানোর নামে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক আটক
সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার পাটকেলঘাটায় মিষ্টি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটককৃত শিক্ষকের নাম নুরুল ইসলাম সরদার (৬০) । তিনি পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত হাজের আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, নুরুল ইসলাম পেশায় একজন প্রাইভেট শিক্ষক হওয়ার সুবাদে এলাকার ছোট ছেলে মেয়েরা প্রতিদিন তার কাছে প্রাইভেট পড়তে যায়। মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে শিক্ষক নুরুল ইসলাম মিষ্টি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় নুরুল ইসলাম সেখানে থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে তাকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে থানা পুলিশ।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা/ শাহীন গোলদার/টিপু
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী