ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে ব্যাট করছে আফগানিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টস জিতে ব্যাট করছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে আজ দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। লিডসে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

আফগানিস্তান দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। দাওলাত জাদরানের পরিবর্তে একাদশে এসেছেন হামিদ হাসান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।

বিশ্বকাপে আফগানিস্তান আগের সাত ম্যাচে মাঠে নেমে একটিতেও জয় পায়নি। তাই পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। অন্যদিকে পাকিস্তান তিনটিতে জিতে, তিনটিতে হেরে ও ১টিতে পয়েন্ট ভাগাভাগি করে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।

পাকিস্তানের একাদশ : ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও শাহীন শাহ আফ্রিদি।

আফগানিস্তানের একাদশ : গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল, রশিদ খান, হামিদ হাসান ও মুজিব উর রহমান।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়