ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর

ক্রীড়া ডেস্ক : বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের ব্যাটসম্যান বিজয় শঙ্কর। তার পরিবর্তে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি দলের সঙ্গে যোগ দিবেন।

শঙ্করের ইনজুরির বিষয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শঙ্কর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির ইনজুরিতে পড়েছে। তার বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। এই ইনজুরি থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। সে কারণে ভারতের হয়ে আর বিশ্বকাপে খেলতে পারবে না সে।’

২০ জুন অনুশীলনের সময় জাসপ্রিত বুমরাহর একটি ইয়র্কার বিজয় শঙ্করের বাম পায়ে আঘাত করে। প্রথমদিকে বিষয়টি তেমন আমলে নেননি তিনি। ২২ জুন আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ভারতের সেরা একাদশেও ছিলেন তিনি। কিন্তু শুক্রবার থেকে তার ইনজুরির ব্যাথা বেড়ে যায়। ইনজুরির কারণে রোববার ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে রিশাব পন্তকে একাদশে সুযোগ দেওয়া হয়।

লিগ পর্বে ভারতের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। তার একটি আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে। অপরটি ৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে।


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়