ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুঞ্জন নাকি সত্যি?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুঞ্জন নাকি সত্যি?

টাইগার শ্রফ, দিশা পাটানি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। অনেকদিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। সম্প্রতি শোনা যায়, প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তারা।

কিন্তু এ গুঞ্জনের মাঝেই একসঙ্গে দেখা গেছে তাদের। ডিনার ডেটে বের হয়েছিলেন টাইগার-দিশা। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। তাদের ক্যামেরায় ধরা পড়েন এ জুটি। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার-দিশার ছবিগুলো ভাইরালও হয়। এরপর থেকেই বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে— সতিই কি এ জুটির ব্রেকআপ হয়েছে না কি সবই গুঞ্জন।

এ জুটির ঘনিষ্ঠ এক সূত্র ইন্ডিয়া টিভিতে বলেন, তারা ব্রেকআপের মতো বিষয় মানিয়ে নেয়ার ব্যাপারে যথেষ্ট পরিণত। কিন্তু তারা আর প্রেম করছেন না। দুইজন বন্ধু কি একসঙ্গে ঘুরতে যেতে পারে না? প্রেম করেন— এই কথা তারা কখনোই বলেননি। তাহলে ব্রেকআপের বিষয়ে কেন কথা বলবেন? তাদের দুজনের বন্ধু গ্রুপ একই এবং তারা এখনো পরস্পরের খুবই ঘনিষ্ঠ। পার্থক্য শুধু তারা এখন আর প্রেমের সম্পর্কে নেই।

সূত্রটি আরো বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে টাইগার ও দিশার প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এরপর তারা ব্রেকআপের সিদ্ধান্ত নেয়। কয়েক সপ্তাহ আগে তারা পরস্পরের সম্মতিতে ব্রেকআপ করেছেন। টাইগার-দিশার বন্ধু ও ঘনিষ্ঠজনরা বিষয়টি আগে থেকেই বুঝতে পেরেছিলেন।

এর আগে দিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে টাইগার শ্রফ বলেন, আমরা সবসময় একসঙ্গে ঘোরাঘুরি করি। একসঙ্গে ঘোরাঘুরি মানে ডেটিং করা নয়। আপনারাও তো বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করেন, ঠিক কিনা? আমার পুরুষ বন্ধুদের সঙ্গেও আমি ঘোরাঘুরি করি, কিন্তু তা কেউ খেয়াল করেন না। আজ বলতে পারি দিশা আমার এমন বন্ধু যাকে কোনো দ্বিধা ছাড়াই বিশ্বাস করতে পারি। সে অনেক বড় মানসিকতার, সোজাসাপ্টা ও সৎ। আমার খুব বেশি বন্ধু নেই, আর আমি সহজে মানুষের সঙ্গে খোলাখুলি কথাও বলতে পারি না, কিন্তু সে একটু ব্যতিক্রম। আর সম্পর্ক নিয়ে সত্য-মিথ্যা যাই হোক না কেন তা আমাদের সিনেমার জন্য ভালো। সবাই আমাদের রসায়ন দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে দিশা বলেন, মুম্বাইয়ে টাইগার আমার একমাত্র বন্ধু। আমরা একসঙ্গে নাচতে ও ব্যায়াম করতে পছন্দ করি। দুটো ক্ষেত্রেই সে আমার চেয়ে হাজার গুন ভালো, কিন্তু এর মাধ্যমে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত আছি। আমি তার সঙ্গে সব সময় ঘোরঘুরি করি, এ জন্যই হয়তো আমাদের সবখানে একসঙ্গে দেখা যায়। এই কারণে সবাই ভাবে আমরা প্রেমের সম্পর্কে আছি। আমরা বন্ধু, এর বাইরে আমাদের অন্যকোনো সম্পর্ক নেই। আমি যদি অন্যকোনো ছেলের সঙ্গে ঘোরাঘুরি করি, সম্ভবত তখনো সবাই বলবে তার জন্য টাইগারকে ছেড়ে দিয়েছি।

সালমান খান অভিনীত ভারত সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন দিশা। বর্তমানে মালাং সিনেমার শুটিং করছেন এ অভিনেত্রী। অন্যদিকে টাইগার শ্রফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। বর্তমানে বাঘি-থ্রি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়