ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতায় গাইবেন তপু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলকাতায় গাইবেন তপু

বিনোদন ডেস্ক: ‘এক পায়ে নুপুর’, ‘একটা গোপন কথা’, ‘তুমি চলে যাও’, ‘মন ভালো নেই’সহ অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী তপু। বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় পার করলেও ঠিক আগের মতো ততটা সরব নন এই শিল্পী।

এবার কলকাতার দর্শকদের গান শোনাতে যাবেন তপু। আগামী ১ জুলাই ‘তপু লাইভ ফিচারিং অনুরাগ হালদার’ শিরোনামে মিউজিক্যাল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে এই শো অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে ফাইভ ম্যাড ম্যান, এ.এইচ.পি ও নিউজজি২৪।

২০০৮ সালে প্রকাশিত হয় তপুর প্রথম একক অ্যালবাম ‘বন্ধু ভাবো কি’। দুই বছর পর আসে দ্বিতীয় একক ‘সে কে’। তিন বছরের বিরতি নিয়ে প্রকাশ করেন তৃতীয় একক ‘আর তোমাকে’। এর দুই বছর পর প্রকাশ করেন ‘দেখা হবে বলেই’ অ্যালবামটি। চলতি বছর আরো দুটি একক অ্যালবাম প্রকাশ করবেন বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী।

শুধু গানই নয়, অভিনয়েও নাম লিখিয়েছেন তপু। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’। এটি পরিচালনা করেন মোস্তফা সরয়ার ফারুকী।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়