ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কোনো নায়ক আমার সঙ্গে কাজ করতে চাইছিল না’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোনো নায়ক আমার সঙ্গে কাজ করতে চাইছিল না’

সোনম কাপুর

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ২০১৪ সালে মুক্তি পায় এ অভিনেত্রীর খুবসুরত সিনেমাটি। এতে নাকি তার সঙ্গে বলিউডের কোনো নায়ক অভিনয় করতে চাননি।

এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, আপনি কি জানেন, খুবসুরত সিনেমা তৈরি করতে কতটা কষ্ট করতে হয়েছে? কোনো নায়ক আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কারণ সিনেমার নাম খুবসুরত। পাকিস্তান থেকে ফাওয়াদ খানকে নিতে হয়েছে। দেখুন এরপর কী হলো, ফাওয়াদ অনেক বড় তারকা হয়ে গেল। তার সেই আত্মবিশ্বাস ছিল।

অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম। তারকা পরিবারের সন্তান হওয়ায় প্রায়ই শোনা যায়, বলিউডে স্বজনপ্রীতির কারণেই এই অবস্থানে আসতে পেরেছেন তিনি। তবে সোনম বলছেন ভিন্ন কথা। নিরজা সিনেমা খ্যাত এ অভিনেত্রী বলেন, প্রথম দিকে আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখলাম, সবাই বলছিল— সে বড় পরিবারে জন্ম নিয়েছে, স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন। তারা জানেন না, আমাকে সাওয়ারিয়া (২০০৭) ‍সিনেমার জন্য অডিশন দিতে হয়েছে। আমি দিল্লি সিক্স (২০০৯) সিনেমার জন্য অডিশন দিয়েছি। যত সিনেমায় কাজ করেছি প্রত্যেকটিতে অডিশন দিয়েছি। আমি শুধু প্রাথমিক আলোচনাটুকু করার সুযোগ পেয়েছি, এতটুকুই।

সোনম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। এতে আরো অভিনয় করেন অনিল কাপুর, রাজকুমার রাও প্রমুখ। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা জয়া ফ্যাক্টর। এতে মালায়ালাম অভিনেতা দুলকার সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। জানা গেছে, অনুজা চৌহানের ‘দ্য জয়া ফ্যাক্টর’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়