বাবা হচ্ছেন ইরেশ যাকের
বিনোদন ডেস্ক: বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। মিম রশিদ ও ইরেশ দম্পতির এটি প্রথম সন্তান।
এ প্রসঙ্গে রাইজিংবিডিকে ইরেশ যাকের বলেন, ‘মিম এখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। এখন পর্যন্ত বাচ্চা ও মা দুজনেই ভালো আছে।’
তিনি আরো বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে সন্তান পৃথিবীর আলো দেখবে। যদিও অনেক সময় চিকিৎসকের দেয়া সময়ের আগেও সন্তান ভূমিষ্ঠ হয়। যাইহোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এক বছর প্রেম করার পর ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে মডেল-অভিনেত্রী মিম রশিদকে বিয়ে করেন ইরেশ যাকের। মিমের আরেক পরিচয় তিনি অভিনেত্রী-গায়িকা রাফিয়াথ রশিদ মিথিলার বোন।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/শান্ত/মারুফ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী