ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মা হওয়ার ইচ্ছে একদম নেই’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মা হওয়ার ইচ্ছে একদম নেই’

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বড় পর্দায় এখন আর নিয়মিত নন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ২০০০ সালে করণ সিং গিল নামে দিল্লির এক পাইলটকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাদের সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে প্রেম-বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তারপর আর বিয়ে করেননি ৪২ বছর বয়সি মল্লিকা।

সাধারণত পৃথিবীর সব নারী-ই মাতৃত্বের স্বাদ পেতে চান। তাই মা হওয়ার স্বপ্নটা প্রায় সব নারী হৃদয়ে লালন করেন। কিন্তু মল্লিকা শেরাওয়াতের সে ইচ্ছে নেই বলে জানিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মল্লিকার কাছে জানতে চাওয়া হয়— আপনার মা হওয়ার ইচ্ছে আছে কিনা? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মা হওয়ার ইচ্ছে একদম নেই। শুধু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, খেলতে ভালো লাগে। মা হওয়া অনেক বড় দায়িত্ব। সে সব আমার দ্বারা হবে না।’

‘মার্ডার’ খ্যাত এ অভিনেত্রী আরো বলেন, ‘আমার কাছে মানসিক সুখটা খুব জরুরি। আজ নয়, বহু বছর ধরে যোগাসন করছি। এমন অনেক আসন করি, যাতে অসম্ভবকে সম্ভব করার সাহস পাওয়া যায়। এখন খুশি থাকার আরো একটা বড় কারণ, দাদার ছেলে রণশের। খুব সুইট! ওকে নিয়ে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওর সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে।’

কাজের দিক থেকে ‘বু সবকি ফাটেগি’ নামে ওয়েব সিরিজে অভিনয় করছেন মল্লিকা। এতে ভূতের চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটিতে আরো অভিনয় করছেন— তুষার কাপুর, সঞ্জয় মিশ্রা, কৃষ্ণা অভিষেক প্রমুখ। এছাড়া বর্তমানে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়ছেন মল্লিকা। খুব শিগগির তার পরবর্তী সিনেমার ঘোষণা দিবেন বলেও জানান এ অভিনেত্রী।

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়