ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুধুই বন্ধু

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধুই বন্ধু

সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক: অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বলিপাড়ায় উড়ছে। যদিও বিষয়টি এ জুটির কেউ-ই স্বীকার করেননি।

স্পটবয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি জবরিয়া জোড়ি সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার সঙ্গে প্রেমের বিষয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়। জবাবে এক ভিলেন সিনেমাখ্যাত এ অভিনেতা বলেন, সে আমার খুবই চমৎকার বন্ধু। আমরা মাত্র শেরশাহ’র শুটিং শেষ করলাম। সে আমার সহশিল্পী। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে আমি খুবই খুশি।

এর আগেও কফি উইথ করন টক শোয়ের সিজন সিক্সের একটি পর্বে কিয়ারার সঙ্গে প্রেমের বিষয়টি অস্বীকার করে এ অভিনেতা বলেন, পত্রিকাগুলোতে আমাকে নিয়ে যত গুঞ্জন হয়, বাস্তব জীবনে আমি এত মজা করি না। আশা করি, এগুলো সত্য হোক। কিয়ারা খুবই চমৎকার। আমরা একসঙ্গে কাজও করতে যাচ্ছি। কিন্তু আমি বর্তমানে সিঙ্গেল।

জবরিয়া জোড়ি সিনেমায় সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর বেশ ভালো সাড়া ফেলেছে। আগামী ২ আগস্ট মুক্তি পাবে এটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়