ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনার কবলে হিমেশ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনার কবলে হিমেশ

হিমেশ রেশমিয়া

বিনোদন ডেস্ক: গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় সুরকার-গায়ক হিমেশ রেশমিয়া। টাইমস নাউ এ তথ্য জানিয়েছে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। এ সংগীতশিল্পীর গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। তবে হিমেশের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

হিন্দি সংগীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’, ‘ঝালাক দিখলা যা’, ‘নাম হ্যায় তেরা’, ‘তেরা সুরুর’সহ বেশি কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি আপকা সুরুর (২০০৭), কার্জ (২০০৮), খিলাড়ি ৭৮৬ (২০১২) এবং দ্য এক্সপোজ (২০১৪) সিনেমায় অভিনয়ও করেছেন হিমেশ।


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়