ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনা নিয়ে যা বললেন হিমেশ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনা নিয়ে যা বললেন হিমেশ

হিমেশ রেশমিয়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সুরকার-গায়ক হিমেশ রেশমিয়া। শোনা গিয়েছিল, গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন এ সংগীতশিল্পী। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এ প্রসঙ্গে বম্বে টাইমসকে হিমেশ রেশমিয়া বলেন, আমি গাড়িতে ছিলাম না। যে গাড়ি চালক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি আমার বাবার গাড়ির ড্রাইভার। বাবা ভালো আছেন। তবে দুর্ঘটনায় ড্রাইভার পায়ে আঘাত পেয়েছেন। তিনি এখন হাসপাতালে আছেন। ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হলে অন্য একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। আমি ভালো আছি। আমি দুর্ঘটনার শিকার হয়েছি এ খবর ভুল।

এর আগে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার সকালে মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার শিকার হয়েছেন হিমেশ রেশমিয়া।  দুর্ঘটনায়  এ সংগীতশিল্পীর গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।  

হিন্দি সংগীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’, ‘ঝালাক দিখলা যা’, ‘নাম হ্যায় তেরা’, ‘তেরা সুরুর’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি আপকা সুরুর (২০০৭), কার্জ (২০০৮), খিলাড়ি ৭৮৬ (২০১২) এবং দ্য এক্সপোজ (২০১৪) সিনেমায় অভিনয়ও করেছেন হিমেশ। 


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়