পরিণীতির সব সময়ের সঙ্গী
পরিণীতি চোপড়া
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এখন একটি জিনিস তার সব সময়ের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর সেটি হলো তার মুঠোফোন।
ইনস্টগ্রামে মুঠোফোন হাতে একটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। এর ক্যাপশনের তিনি লেখেছেন, ‘ইদানীং দিনের প্রায় সবসময়ই ফোন নিয়ে। জীবনের ১৭ বছর ফোন ছাড়া কাটিয়েছি কিন্তু এখন এটি ছাড়া কোনো কিছুই করতে পারি না। মাঝে মাঝে জীবনের সাধারণ সময়গুলো মিস করি। কলিযুগ।’
বর্তমানে জবরিয়া জোড়ি সিনেমার প্রচারে ব্যস্ত পরিণীতি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি প্রযোজনা করছেন একতা কাপুর ও শৈলেশ সিং। এটি পরিচালনা করছেন প্রশান্ত সিং। আগামী ৯ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
এছাড়া পরিণীতির পরবর্তী সিনেমা সন্দীপ অউর পিংকি ফারার। সিনেমাটিতে অর্জুন কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। পাশাপাশি ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, দ্য গার্ল অন দ্য ট্রেন সিনেমার হিন্দি রিমেক এবং সাইনা নেহওয়ালের বায়োপিকেও দেখা যাবে তাকে।
রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/মারুফ
রাইজিংবিডি.কম