ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

দৃষ্টি কাড়ছে শাকিব-অপুর ছেলে জয়

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৃষ্টি কাড়ছে শাকিব-অপুর ছেলে জয়

বিনোদন প্রতিবেদক : শাকিব-অপু দম্পতির পুত্র আব্রাহাম খান জয়। বাবা-মাকে ছাপিয়ে জয় নিজেও এখন তারকা বনে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করা মাত্রই অসংখ্য লাইক-কমেন্টস পড়তে শুরু করে। দেখতে দেখতে তিন বছর পার করেছে জয়। এ বছরই তাকে বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) ভর্তি করানো হয়েছে।

এখন প্লে-গ্রুপে পড়ছে জয়। মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। স্কুলে সহপাঠীদের সঙ্গে মেতে উঠে খেলাধুলায়। পড়াশুনায়ও মনোযোগী জয়। এরই মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে এই তারকা পুত্র।

ঈদের ছুটি শেষ করে আবারও স্কুল শুরু করেছে জয়। আজ ২৭ আগস্ট দুপুরে ছেলের তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের ছুটি শেষ করে আবারও স্কুলজীবন শুরু করেছে জয়।’

এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘স্কুলে যেতে জয় আনন্দ পায়। সহপাঠীদের মধ্যেও জয়কে নিয়ে আগ্রহ রয়েছে। জয় শিশুদের সঙ্গে মিশতে পছন্দ করে। বাসায় মাঝে মাঝে জয় খাতা-কলম নিয়ে আমার রুমে চলে আসে। সে এখন ল্যাপটপ পেলে খেলতে বসে যায়। বিষয়গুলো আমার ভালো লাগে।’ 


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/রাহাত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়