ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাসুদ রানার নায়িকা শ্রদ্ধা কাপুর

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাসুদ রানার নায়িকা শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক : ‘মাসুদ রানা’ বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট এই চরিত্র নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। মাসুদ রানাকে নিয়ে এবার নতুন আরেকটি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে, সেখানে নায়িকার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। আজ বৃহস্পতিবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে।

জানা যায়, ‘মাসুদ রানা’ সিনেমাটি পরিচালনা করবেন আসিফ আকবর। এটি হবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র। বাংলাদেশের জাজ-এর সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকবেন সিলভারলাইন প্রোডাকশন্স। এতে হলিউড ও ঢালিউডের অভিনয়শিল্পীরা একত্রে কাজ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্যধারণের কাজ হবে।

 

 

সিনেমাটিতে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। ‘আশিকী-২’ সিনেমায় অভিনয় করে শ্রদ্ধা কাপুর দর্শকের নজর কাড়েন। এরপর ‘বাঘি’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। শ্রদ্ধার পরবর্তী সিনেমা ‘সাহো’। এতে ‘বাহুবলি’খ্যাত তারকা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। আগামীকাল শুক্রবার মুক্তি পাবে সিনেমাটি।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/তারা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়