ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইনে ফাঁস সাহো

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ৩০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে ফাঁস সাহো

বিনোদন ডেস্ক : চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সাহো। আজ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে এটি।

ভারতীয় ওয়েবসাইট তামিলরকার্স সিনেমাটি ফাঁস করেছে। এটির হিন্দি সংস্করনের এইচডি প্রিন্ট ওয়েবসাইটটিতে পাওয়া যাচ্ছে। ফিল্মিবিট এ তথ্য জানিয়েছে।

মুক্তির আগে থেকেই সাহো নিয়ে দর্শকের মাঝে উৎসাহ দেখা গেছে। ফাঁস হওয়ার ফলে বক্স অফিসে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও অনেক হিন্দি, তামিল, তেলেগু সিনেমা ওয়েবসাইটটিতে ফাঁস হয়েছে।

এদিকে সাহো সিনেমার থিয়েট্রিক্যাল ও গানের স্বত্ব বিক্রি করে এরই মধ্যে মোটা অঙ্কের আয় করেছেন নির্মাতারা। যদিও মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এটি। অনেকের মতে, দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সিনেমাটি।

হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়