ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেপ্টেম্বরে স্ত্রীকে নিয়ে রাজের যাত্রা শুরু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপ্টেম্বরে স্ত্রীকে নিয়ে রাজের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী। চলতি মাসের শুরুর দিকে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ‘গর্ভধারিণী’ নামে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি।

আগামী সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। ভারতের সীমান্তবর্তী একটি এলাকায় সিনেমাটির সেট নির্মাণ করা হবে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

রাজনৈতিক গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, এক বৃদ্ধাকে দেখাশোনা করেন অল্প বয়সি এক নারী। তাদের বাড়িতে আশ্রয় নেয় আরো তিনজন ব্যক্তি। যাদের প্রত্যেকেরই রয়েছে ঘটনাবহুল অতীত। তারপর প্রত্যেকের মধ্যে তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

এতে শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও অভিনয় করবেন— পার্নো মিত্র, সোহম ও স্বাতীলেখা সেনগুপ্ত প্রমুখ।

বিয়ের পর বর রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমায় প্রথম কাজ করেন শুভশ্রী। আগামী ৬ সেপ্টেম্বর এটি পাবে। 

শুভশ্রী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রসগোল্লা’। গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায় এটি। পাভেল পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন—উজান গাঙ্গুলি, আবন্তিকা বিশ্বাস, খরাজ মুখার্জি, কৌশিক সেন, রজতাভ দত্ত প্রমুখ।

‘পরিণীতা’ ছাড়াও মুক্তির অপেক্ষায় শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন দেব। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া কন্নড় ভাষার ‘বচ্চন’ সিনেমার রিমেক হচ্ছে টলিউডে। নাম ঠিক না হওয়া সিনেমাটিতেও অভিনয় করবেন শুভশ্রী। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এই অভিনেত্রী। 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়