গল্পটি পারিবারিক
‘সুতোয় বাঁধা সুখের পায়রা’ নাটকের দৃশ্য
টেলিভিশন নাটক থেকে পারিবারিক গল্প হারিয়ে গেছে—এমন অভিযোগ নতুন নয়। এবার পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’। এটি রচনা ও পরিচালনা করছেন গুণী নাট্যনির্মাতা রুলীন রহমান।
গল্পটি পারিবারিক শুধু তাই নয়, এতে এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী অভিনয় করছেন। নাটকের গল্পে ওয়াহিদা মল্লিক জলি মায়ের চরিত্রে অভিনয় করছেন।
এছাড়া মোশাররফ করিম, মুকুল সিরাজ, সাজ্জাদ রেজা ও নবাগত শাহেদ চার ভাই, রোবেনা রেজা জুঁই ও মুনিয়া দুই বোন, তাদের দুই স্বামীর চরিত্রে রয়েছেন ওবিদ রেহান ও সুজাত শিমুল। মুকুল, সাজ্জাদ ও শাহেদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা বিনতে ইসলাম।
নগরীর উত্তরার বিভিন্ন শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ হচ্ছে। আপাতত নাটকটির ৫২ পর্বের শুটিং হবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক রুলীন।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম