ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশের সঙ্গে তামান্না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহেশের সঙ্গে তামান্না

তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা সরিলেড়ু নীকেবারুয়া। অ্যাকশন ঘরানার এ সিনেমার একটি গানে মহেশের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।

এ প্রসঙ্গে তামান্না বলেন, হ্যাঁ, এটি সত্যি। আশা করছি গানটি করে অনেক মজা পাব। চিত্রনাট্যের প্রয়োজনেই এটি রাখা হয়েছে। এফ টু: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন সিনেমার পর অনিল রবিপুরী আমার সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সুযোগ আসাতে আমিও রাজি হয়ে যাই।

সরিলেড়ু নীকেবারুয়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাশমিকা মান্দানা, প্রকাশ রাজ প্রমুখ। এটি পরিচালনা করছেন অনিল রবিপুরী। আগামী বছর ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বাহুবলি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তামান্না। বলিউডেও অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রীর হরর-কমেডি ঘরানার সিনেমা পেট্রোম্যাক্স। এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বোল চুড়িয়া এবং পিরিয়ড ড্রামা ঘরানার সাই রা নরসিমহা রেড্ডি সিনেমায় দেখা যাবে তাকে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়