ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই সন্ধ্যায় ‘জাদুর প্রদীপ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই সন্ধ্যায় ‘জাদুর প্রদীপ’

‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামার দৃশ্য

ঢাকার অন্যতম নাট্যসংগঠন স্বপ্নদল। দলটির আলোচিত প্রযোজনা ‘জাদুর প্রদীপ’। আগামী ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সবুজবাগস্থ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গনে আয়োজিত ‘শারদীয় নাট্যোৎসব ২০১৯’-এ প্রদর্শিত হবে এটি।

অন্যদিকে আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘জাদুর প্রদীপ’। আরব্য রজনীর অমর আখ্যান ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে এই মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

গল্প প্রসঙ্গে নির্দেশক জানান, আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রদীপ-আলাাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনিটি সারাবিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। এছাড়া এই প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয় রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণাও অন্যতম উদ্দেশ্য ছিল।

এই মূকনাট্যর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ রিপন, বিপুল, আলী প্রমুখ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়