ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিনে চুমু উপহার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মদিনে চুমু উপহার

অর্জুন কাপুর ও মালাইকা আরোরাকে ঘিরে গুঞ্জন নতুন নয়। এখনো সরাসরি প্রেমের কথা স্বীকার করেননি তারা। তবে অনেকবারই ইঙ্গিত দিয়েছেন।

২৩ অক্টোবর মালাইকা আরোরার জন্মদিন। প্রিয় মানুষের এই বিশেষ দিনে প্রথমবারের মতো ইনস্টাগ্রামে মালাইকার সঙ্গে ছবি পোস্ট করেছেন অর্জুন। এতে দেখা যায়, মালাইকাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খাচ্ছেন এই অভিনেতা। ছবিটি পোস্ট করার পর ভাইরাল হয়েছে। এছাড়া রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারা ছবিতে মন্তব্য করে মালাইকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় গত বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময়। এরপর বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। এছাড়া গত জুনে নিউ ইয়র্কে একসঙ্গে অর্জুনের জন্মদিন পালন করেছেন এ জুটি। শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনাও করছেন তারা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

বর্তমানে পানিপথ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অর্জুন। এছাড়া সন্দীপ অউর পিংকি ফারার সিনেমায় দেখা যাবে তাকে। নতুন একটি সিনেমায় এ অভিনেতার চুক্তিবদ্ধ হওয়ার কথাও শোনা যাচ্ছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়