ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এটা আমার বাড়ি, কাকে জবাব দিব: শাকিব খান

প্রকাশিত: ১২:০০, ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এটা আমার বাড়ি, কাকে জবাব দিব: শাকিব খান

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোট দেয়ার কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএফডিসিতে আসতে থাকেন সিনিয়র-জুনিয়র শিল্পীরা।

বিকেলে ভোট দিতে এফডিসিতে আসেন ঢাকাই সিনেমার ‘নাম্বার ওয়ান’খ্যাত চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খান বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। অন্যান্য বারের চেয়ে বিশৃঙ্খলা কম। তবে মূল ফটকে কড়াকড়ি এতোটা ভালো লাগেনি। আমার সঙ্গে কে যাচ্ছেন- এ কে, ও কে? এগুলো না হলেই ভালো। প্রশাসনকে এটা বুঝতে হবে- এটা আমার বাড়ি। আমি কাকে জবাব দিব? আসলে এই জায়গাটি সৃজনশীল কর্মীদের। এটা রাজনীতির মাঠ নয়। এজন্য তো অনেক জায়গা রয়েছে। আর যেসব শিল্পী প্রশাসনকে এগুলো বুঝিয়ে থাকেন তাদেরও বিষয়টি বুঝতে হবে।’

শিল্পী সমিতির নেতৃত্বে যারাই আসুক তাদের আগাম অভিনন্দন জানিয়ে শাকিব খান বলেন, আশা করছি যারাই বিজয়ী হয়ে আসুক না কেন- শিল্পীদের জন্য কাজ করবেন। আমাদের দেশের চলচ্চিত্রের জন্য কাজ করবেন।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়