ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রৌপদী দীপিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রৌপদী দীপিকা

বাজিরাওয়ের মাস্তানি অথবা রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এবার দ্রোপদী হয়ে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

মহাভারত অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। এতেই দ্রেীপদীর ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি প্রযোজনা করছেন মধু মানতেনা। অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকবেন দীপিকা। এই সিনেমা একাধিক সিক্যুয়েলে তৈরি হবে। প্রথমটি মুক্তি পাবে ২০২১ সালের দীপাবলীতে।

এ প্রসঙ্গে মিড ডে-তে দীপিকা বলেন, পৌরাণিক কাহিনি ও সামাজিক-সাংস্কৃতিক প্রভাবের জন্য মানুষ মহাভারত সম্পর্কে জানে। এই মহাকাব্য থেকে জীবন দর্শনের নানা পাঠ নিই। তবে যেভাবে মহাভারতের গল্পের সঙ্গে আমরা পরিচিত সেখানে বদল আনা হচ্ছে। এই নতুন দৃষ্টিকোণ আকর্ষণীয়ই নয়, তাৎপর্যপূর্ণও হবে।

দীপিকার পরবর্তী সিনেমা ছাপাক। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত তিনি। এই সিনেমা পরিচালনা করছেন মেঘনা গুলজার। ২০২০ সালের ১০ জানুয়ারি ছাপাক মুক্তির কথা রয়েছে। তারপরই মহাভারতের কাজ শুরু করবেন দীপিকা।

এছাড়া ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে নিয়ে নির্মিত ’৮৩ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমার গল্পে। এতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়