ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপাশা কি মা হচ্ছেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপাশা কি মা হচ্ছেন?

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন তিনি।

স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে প্রযোজক রমেশ তাওরানির দীপাবলীর পার্টিতে হাজির হয়েছিলেন বিপাশা। সেখানকার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এর মধ্যে বিপাশার ছবি নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে।

অনেকেই ধারণা করছেন এই অভিনেত্রী মা হতে যাচ্ছেন। ছবিতে বিপাশার বেবি বাম্প দেখা যাচ্ছে। যদিও এ বিষয়ে তাদের কাছ থেকে এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এর আগেও বিপাশার মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিল। সেই সময় ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি অন্তঃসত্ত্বা নই। দয়া করে এই গুঞ্জন বন্ধ করুন।

অ্যালোন সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়