ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এখন চাপ নিই না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এখন চাপ নিই না’

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও তার নামডাক। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন।

সাবেক এই মিস ওয়ার্ল্ড জানিয়েছেন, সিনেমা নিয়ে তিনি এখন আর চাপে থাকেন না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য স্কাই ইজ পিংক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এর সহ-প্রযোজনাতেও ছিলেন। এই সিনেমা নিয়ে কোনো চাপ ছিল কিনা প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আগে চাপ নিতাম, এখন চাপ নিই না। আমার মনে হয়, কোন সিনেমা করব এটা যখন থেকে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেছি, কাজের জন্য কারো ওপর আর নির্ভরশীল হতে হয়নি, তখন থেকে চাপ নেয়া ছেড়ে দিয়েছি। তবে খুব বেশিদিনের ব্যাপার নয়, গত চার-পাঁচ বছর হবে হয়তো।

প্রিয়াঙ্কা ২০০০ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। ২০০৩ সালে দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর এইতরাজ, ৭ খুন মাফ, বারফি, ম্যারি কম’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা। এরপর বেওয়াচ, অ্যা কিড লাইক জ্যাক, ইজন্ট ইট রোমান্টিক সিনেমায় অভিনয় করেন। তার পরবর্তী হলিউড সিনেমা দ্য হোয়াইট টাইগার এবং উই ক্যান বি হিরোস। এর মধ্যে দ্বিতীয়টি সুপারহিরো সিনেমা।

এই অভিনেত্রী বলেন, সুপারহিরো সিনেমায় আমার চরিত্র কেমন হবে তা বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি অনেক মজার হবে। এছাড়া আগামী বছরের জন্য ছয় থেকে সাতটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। এর মধ্যে কয়েকটি করব, বাকিগুলো বাদ দিব। এগুলোর মধ্যে ভারতীয় আঞ্চলিক, হলিউড ও বলিউড সিনেমাও রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়